ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে শিক্ষক আজাহার আলীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক ও সাতপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজাহার আলীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) মুন্ডুমালা পৌর এলাকার আলীতলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোজাম্মেল হক, মুন্ডুমালা কামিল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির ও তৌহিদুর রহমান রেজা, বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী এবং যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক রায়হান।

এছাড়াও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা. মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান ও আবু সাঈদ বাবুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম আজাহার আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

নিউজটি শেয়ার করুন

তানোরে শিক্ষক আজাহার আলীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ১১:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬