রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহ ময়দানে ধোয়া-মোছা, রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বাঁশ ও সামিয়ানা টাঙানোর কাজ চলছে।
রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, এই ঈদগাহে একসঙ্গে প্রায় ২৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন।
তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় শাহ মখদুম দরগা মসজিদ-এ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও নগরীতে মোট ৬টি ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে তাদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ট্যাগস :



















