ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল পৌঁছে দিলো নিহত ও আহত নেতাকর্মীর পরিবারের কাছে ঈদ উপহার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগর ছাত্রদল নিহত ও আহত নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিয়েছে। এই কর্মসূচি পরিচালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে

বুধবার (১৮ মার্চ) রাজশাহীর বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতারা পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

পুলিশি রিমান্ডে নিহত ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আইনুর রহমান মুক্তার পরিবারের খোঁজখবর নেওয়া হয়। এছাড়া ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মনোয়ার হোসেনের পরিবার এবং ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গুলিতে আহত সালমানের পরিবারের অবস্থার খোঁজ নেওয়া হয়।

এ কার্যক্রমের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। তিনি বলেন, “শহীদ ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের পাশে থাকা বিএনপির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, মতিহার থানা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা, সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী কলেজ ছাত্রদল নেতা রাব্বি শেখসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ছাত্রদল পৌঁছে দিলো নিহত ও আহত নেতাকর্মীর পরিবারের কাছে ঈদ উপহার

আপডেট সময় : ০৬:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬