ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে লেবু বাগান থেকে ২১ ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ককটেল সদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫

মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে নগরীর চন্দ্রিমা থানা এলাকায় রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকুসহ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পরে র‍্যাবের বোম নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে সংগ্রহ করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দকৃত বিস্ফোরক সদৃশ বস্তু ও অস্ত্র পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে লেবু বাগান থেকে ২১ ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬