ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং তুলে নিল সরকার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষ ও পরিবহন মালিকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। জ্বালানি তেল বিক্রিতে এতদিন চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রোজার ঈদ এবং চলমান কৃষি মৌসুমের কথা বিবেচনা করে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে আর কোনো রেশনিং ব্যবস্থা থাকবে না। রোববার থেকেই দেশের সব ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকরা এখন থেকে প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, তিনটি বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, সম্প্রতি দেশে কয়েকটি জ্বালানি তেলের জাহাজ পৌঁছেছে। দ্বিতীয়ত, সামনে ঈদের ব্যস্ততা। তৃতীয়ত, বর্তমানে চলছে বোরো ধান চাষের মৌসুম।

জ্বালানি তেলের দাম বাড়বে—এমন গুঞ্জন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তেলের দাম বাড়বে কি না তা নিয়ে মানুষের উদ্বেগ থাকা স্বাভাবিক। তবে সরকার বর্তমানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

ঈদের আগে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং তুলে নিল সরকার

আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬