রাজশাহীর তানোর পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ প্রজন্মের ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন। তিনি তানোর পৌরসভার সাবেক দুইবারের মেয়র ও দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত এমরান আলী মোল্লার ছেলে।
এক শুভেচ্ছা বার্তায় আব্দুল্লাহ আল মামুন বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর এই ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, ঈদ মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার মধ্যেই এই উৎসবের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন তানোর পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামীর পথচলায় সবার দোয়া ও সমর্থন কামনা করেন।