রাজশাহীর তানোর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর এই ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আসে।
তিনি বলেন, ঈদ মানুষের মাঝে ভালোবাসা, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে। এই উৎসব ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়।
মিজানুর রহমান মিজান আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন সমাজের সকল মানুষ মিলেমিশে এই উৎসব উদযাপন করে। তাই ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি তানোর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।