ঈদের দিন রাজশাহীসহ ৫ বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা
- আপডেট সময় : ০৪:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১৩৬ বার পড়া হয়েছে
আগামী ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে প্রস্তুতি চললেও বৈরী আবহাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ২০ ও ২১ মার্চ দেশে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর আগে ও পরে বৃষ্টি কম থাকলেও ঈদের দিন ঝড়ের সম্ভাবনা বেশি।
তিনি জানান, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগর উত্তরাংশে কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে।
আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে ছড়িয়ে-ছিটিয়ে বৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কোথাও কোথাও সামান্য ওঠানামা করতে পারে।



















