ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় অসচ্ছল ও বেকারদের মাঝে ৪০টি ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলায় অসচ্ছল, বেকার ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ফাতেমা-মতিন ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা কর্মসূচি পরিচালিত হয়।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ছাগল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. তৌহিদ আল মাহমুদ মানিকের নিজ অর্থায়নে ৪০ জন অসচ্ছল, বেকার ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি করে ছাগল প্রদান করা হয়।

ছাগল পেয়ে উপকারভোগীদের অনেকেই আনন্দ প্রকাশ করেন। চান্দেরা বেগম (৫০) নামের এক নারী বলেন, তিনি প্রায় ৬-৭ মাস বয়সী একটি ছাগল পেয়েছেন। এই ছাগল থেকে বাচ্চা হলে তার ওষুধ কেনা ও দৈনন্দিন খরচ চালাতে কিছুটা সহায়তা হবে বলে আশা করছেন।

তিনি জানান, তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সন্তানদের বিয়ে হয়ে গেছে এবং স্বামীও অনেক আগে মারা গেছেন। বর্তমানে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এমন অবস্থায় একটি ছাগল পেয়ে তিনি খুবই খুশি।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. তৌহিদ আল মাহমুদ মানিক বলেন, এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও অসচ্ছল মানুষের মাঝে ছাগল বিতরণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

বাঘায় অসচ্ছল ও বেকারদের মাঝে ৪০টি ছাগল বিতরণ

আপডেট সময় : ১১:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬