ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে কামারগাঁ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সুলতান আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সুলতান আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬নং কামারগাঁ ইউনিয়নবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর এই ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই প্রত্যাশা।

তিনি সমাজের সকল স্তরের মানুষের প্রতি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

সুলতান আহমেদ, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত এবং দলের দুর্দিনে কান্ডারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বর্তমানে একজন সমাজসেবক হিসেবেও এলাকায় সুপরিচিত। পাশাপাশি তিনি ছাঐড় এইচ.এম. বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো যায়। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি ৬নং কামারগাঁ ইউনিয়নবাসীসহ সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদুল ফিতর উপলক্ষে কামারগাঁ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সুলতান আহমেদ

আপডেট সময় : ১০:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬