ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে তারাবির সময় স্বর্ণালংকার ও টাকা চুরি, প্রেমিক-প্রেমিকা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত (১৫ মার্চ ২০২৬) রাত ১টা ৪০ মিনিটে উপজেলার কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মুরশেদ আলী আকাশ (২৫) ও মোসাঃ জয়নব সিফা (২৩)। আকাশ একই এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে এবং সিফা প্রবাসী মোঃ মারুফ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, অভিযুক্ত দুজন পাশাপাশি বসবাস করায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায়। গত ১৩ মার্চ রাত ৮টার দিকে ভুক্তভোগী মোঃ আব্দুল মতিন (৫৮) ও তাঁর স্ত্রী বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে অভিযুক্তরা সুযোগ নেয়। ওই সময় তারা ঘরে ঢুকে শয়নকক্ষের বাক্স ও আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানা-তে মামলা দায়ের করেন (মামলা নং–২১, তারিখ: ১৫ মার্চ ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড)।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ চুরিকৃত মালামাল উদ্ধার করে। অভিযুক্ত আকাশের বাড়ির ছাদের স্টোর রুম থেকে ১ জোড়া স্বর্ণের বালা, ৩টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল, ৫টি স্বর্ণের আংটি ও ১ জোড়া রূপার নুপুর উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্ত সিফার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোদাগাড়ীতে তারাবির সময় স্বর্ণালংকার ও টাকা চুরি, প্রেমিক-প্রেমিকা গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬