ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিজিবি’র সীমান্ত অভিযান, ভারতীয় সিরাপ, মদ ও বিড়ি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানগুলিতে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ ও ১১ মার্চ ২০২৬ তারিখে চারটি আলাদা অভিযানে এই সফল তৎপরতা চালানো হয়েছে।

ইউসুফপুরে ভারতীয় সিরাপ জব্দ

১০ মার্চ আনুমানিক রাত ৬টা ২০ মিনিটে ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ভারতীয় ঊঝকটঋ সিরাপ (মালিকবিহীন) জব্দ করে। জব্দকৃত সিরাপ চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।

পদ্মা নদীতে ভারতীয় মদ ও বিড়ি জব্দ

১১ মার্চ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় সাহেবনগর বিওপি’র টহল দল গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর এলাকায় পদ্মা নদীর চরে অভিযান পরিচালনা করে। একজন মাদক কারবারী টিনের নৌকায় পালানোর চেষ্টা করলেও, নৌকাটি তল্লাশি করে ০৮ বোতল ভারতীয় মদ, ৫৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ০১ টি মালিকবিহীন টিনের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিস ও গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

টাংগন পাঁকা রাস্তা থেকে ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

ইউসুফপুর বিওপি’র দল একই রাত ০১৪৫ ঘটিকায় চারঘাট থানাধীন টাংগন পাঁকা রাস্তা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সেখানে ১৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তরের প্রক্রিয়াধীন।

দামকুড়া হঠাৎপাড়া থেকে ট্যাবলেট জব্দ

১১ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটে চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল দামকুড়া থানাধীন হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে ১৯৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দাককুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে নিয়মিত টহল ও গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে যাতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ মাদক ও চোরাচালান প্রবেশ ঠেকানো যায়।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে বিজিবি’র সীমান্ত অভিযান, ভারতীয় সিরাপ, মদ ও বিড়ি উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬